সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

দুদকের মামলায় মুফতি ইজহারের ২ বছরের কারাদণ্ড

সম্পদের হিসেবে না দেয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা এক মামলায় হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের সাজা ভোগ করতে হবে।

রবিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন।

দণ্ডিত হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চট্টগ্রামের লালখান বাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ। তার উপস্থিতিতেই আদালত এ রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করে দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমদ লাভলু বলেন, সম্পদের হিসেব না দেয়া মামলায় দোষী সাব্যস্ত হওয়া মুফতি ইজাহারুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দুদক সূত্রে জানা গেছে, ‘দুদক ২০১৩ সালের ৪ জুলাই মুফতি ইজাহারুল ইসলামের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে নোটিশ পাঠায়। তিনি সম্পদের হিসাব না দেয়ায় দুদক চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক সিরাজুল হক বাদী হয়ে একই বছরের ১৭ সেপ্টেম্বর মুফতি ইজহারুলের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেন। ২০১৪ সালের ২১ এপ্রিল দুদক এ মামলায় অভিযোগপত্র দাখিল করে। ২৮ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করে মুফতি ইজহারুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

—ইউএনবি