সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

প্রথম অ্যাসাইনমেন্টে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী ক্যাবরেরা

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা তার প্রথম অ্যাসাইনমেন্টে সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী। মালদ্বীপ ও মঙ্গোলিয়ার ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ফুটবলারদের নিয়ে বর্তমানে কাজ করছেন কোচ ক্যাবরেরা। গত শনিবার থেকে হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে অনুশীলন শুরু করেছে রায়হান-রাকিব-সুমন রেজারা। নতুন কোচের পরিকল্পনা অনুযায়ী পজিটিভ ফুটবল খেলতে চায় তারা। এরই মাঝে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলেছেন কোচ। প্রথম অ্যাসাইনমেন্টে সাফল্য পেতে চায় কোচ ক্যাবরেরা। সেই জন্য দলকে প্রস্তুতি করছেন তিনি। এদিকে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও শোনালেন একই বানী। নতুন কোচের অধীনে অনুশীলনে স্বল্প সময় পেলেও, সবশেষ শ্রীলঙ্কায় চার জাঁতি টুর্নামেন্টের জয়, মালেতে অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন তিনি। এর আগে জাতীয় দলের ফরোয়ার্ড নাবীব নেওয়াজ বলেছিলেন, কোচ ক্যাবরেরা কোনো একটি কৌশলের ওপর গুরুত্ব না দিয়ে কাউন্টার ফুটবলকে গুরুত্ব দিচ্ছেন। এদিকে কিংস অ্যারেনায় তিন দিন অনুশীলনের পর ২২ মার্চ মালদ্বীপের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। ২৪ মার্চ মালেতে মালদ্বীপের সঙ্গে ম্যাচ খেলবে লাল-সবুজরা। এরপর ২৫ মার্চ দেশে ফিরে ২৬ মার্চ সিলেট যাবে ক্যাবরেরার শিষ্যরা। ২৯ মার্চ মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। দেশ ছাড়ার আগে রোববার খেলোয়াড়দের কোভিড টেস্ট করানোর কথা রয়েছে।