সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

নারী বিশ্বকাপ: ভারতের কাছে বড় ব্যবধানে হার বাংলাদেশের

চলমান আইসিসি নারী বিশ্বকাপে মঙ্গলবার হ্যামিল্টনের সেডন পার্কে ভারতের কাছে ১১০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সাত উইকেটে ২২৯ রান সংগ্রহ করে ভারত।

তাদের পক্ষে ইয়াস্তিকা ভাটিয়া ৮০ বলে দুটি চারের সাহায্যে ফিফটি করে সর্বোচ্চ রান করেন।এছাড়া শেফালি ভার্মা ৪২ এবং স্মৃতি মান্ধানা ও পূজা ভাস্ত্রকার ৩০ রান করেন।

বাংলাদেশের পক্ষে রিতু মনি ৭৪ রানে তিন উইকেট নিয়েছেন।

জবাবে ৫০ রান সংগ্রহের আগেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। সালমা খাতুন ৩২ রান করেন যা এই ম্যাচে বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এছাড়া লতা মন্ডল ২৪ ও মুর্শিদা খাতুন ১৯ রান করেন।

ভারতের হয়ে স্নেহ রানা ১০ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ভারতের পক্ষে চারটি উইকেট তুলে নেন এবং ঝুলন গোস্বামী এবং পূজা ভাস্ত্রকার দুটি করে উইকেট নেন।

বাংলাদেশ এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে এবং পাকিস্তানের বিপক্ষে মাত্র একটিতে জিতেছে। যেটা বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়।

বিশ্বকাপে পরের দুই ম্যাচে যথাক্রমে ২৫ ও ২৭ মার্চ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

—ইউএনবি