সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ইউক্রেনে ৭ থেকে ১৫ হাজার রুশ সেনা নিহত: ন্যাটো

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) একজন শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে চার সপ্তাহের যুদ্ধে ৭ থেকে ১৫ হাজার রুশ সেনা নিহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্য, ইচ্ছা বা অনিচ্ছায় রাশিয়ার প্রকাশ করা তথ্য এবং গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে এ সংখ্যা অনুমান করা হয়েছে।

এদিকে, ইউক্রেন তাদের নিজস্ব সামরিক ক্ষয়ক্ষতির বিষয়ে সামান্যই তথ্য প্রকাশ করেছে। পশ্চিমারাও এ বিষয়ে তেমন কিছু বলেননি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি প্রায় দুই সপ্তাহ আগে বলেছেন, রুশ হামলায় প্রায় ১ হাজার ৩০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর খুব দ্রুত ইউক্রেন সরকারের পতন ঘটবে বলে মনে করা হলেও বুধবার (২৩ মার্চ) পর্যন্ত পূর্ণ চার সপ্তাহের লড়াইয়ে রুশ সৈন্যরা দেশটির বড় কোন শহর দখল করতে পারেনি। একমাত্র খেরসন শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ান বাহিনী। বন্দর নগরী মারিউপোল ও খারকিভ শহর দখলের জন্য রুশ বাহিনী গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

—ইউএনবি