সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বিশ্বে করোনায় আক্রান্ত সাড়ে ৪৭ কোটি ছাড়াল

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা ৪৭ কোটি ৫৪ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৭ কোটি ৫৪ লাখ ৮৩ হাজার ৫১৪ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬১ লাখ চার হাজার ১১৩ জন।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা সাত কোটি ৯৮ লাখ ৪৪ হাজার ৩৬৪ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৭৪ হাজার ৮২৭ জন।

রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি পাঁচ লাখ ৪১ হাজার ৮৭০ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ ১২ হাজার ৭৩৩ জন পৌঁছেছে।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩০ লাখ ১২ হাজার ৭৪৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ১৬ হাজার ৬০৫ জনে।

এদিকে, ব্রাজিলে এই পর্যন্ত দুই কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৩৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ছয় লাখ ৫৮ হাজার ২৮৬ জন।