সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

নওগাঁয় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

ছবি: সংগৃহীত

নওগাঁয় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চার জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মহাদেবপুর উপজেলার বদলগাছী-পত্নীতলা আঞ্চলিক সড়কের মাতাজীহাট পয়নারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বদলগাছী উপজেলার সোয়াসা গ্রামের আব্দুর রশিদ (৩৭) ও একই গ্রামের গিরিজ পাহান (৩৫)। তাৎক্ষণিকভাবে শিশু ও নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

নওগাঁর মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আজম উদ্দীন মাহমুদ জানান, পত্নীতলার নজিপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস নওগাঁ শহরের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে মাতাজীহাট পয়নারী এলাকায় পৌঁছলে বদলগাছী থেকে নজিপুরের অভিমুখে যাওয়া একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ট্রাকটি উল্টে খাদে পড়ে যায় এবং বাসটি রাস্তার পাশে আম গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলে বাসের দুই যাত্রীর নিহত হয়।

তিনি জানান, পরে স্থানীয়রা আহত ১৭ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে একটি শিশুটি মারা যায় এবং পাঁচ জনের অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে আরও একজন মারা যান।

এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে নওগাঁর মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

—ইউএনবি