সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

দ্রুততম ৮ হাজার রানের ক্লাবে স্মিথ

অনলাইন ডেস্ক :

লাহোরে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৭ বলে ১৭ রান করে আউট হয়েছেন অজি ব্যাটার স্টিভ স্মিথ। এই ছোট্ট ইনিংসেই স্মিথ গড়ে ফেলেছেন একটি রেকর্ড। টেস্টে সবচেয়ে কম ইনিংসে ৮ হাজার রান পূরণ করে ফেললেন এই ডানহাতি ব্যাটার। সবচেয়ে কম ইনিংসে ৮ হাজার টেস্ট রান করার রেকর্ডটি এতোদিন ছিল শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার দখলে। ২০১০ সালে সাঙ্গাকারা কলম্বোতে ভারতের বিরুদ্ধে তাঁর ৮ হাজার রান পূরণ করেছিলেন। এইজন্য সাঙ্গাকারার খেলতে হয়েছিল ১৫২টি ইনিংস। ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার ১৫৪টি ইনিংস খেলে ৮ হাজার টেস্ট রান পূরণ করেছিলেন। ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি টেস্টে ৮ হাজার রান পূরণ করেছিলেন ১৬৯টি ইনিংসে। স্টিভ স্মিথ সেখানে ১৫১টি টেস্ট ইনিংস খেলে ৮ হাজার রানের মাইলফলক ছুঁলেন। পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার (২৪ মার্চ) ব্যাট করতে নামার সময় ৮ হাজার থেকে ৭ রান দূরে ছিলেন স্মিথ। ১৭ রান করায় স্মিথের মোট টেস্ট রান এখন ৮০১০।