সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

কাতার বিশ্বকাপ নিশ্চিত করল সৌদি আরব ও জাপান

অনলাইন ডেস্ক :

এশিয়া অঞ্চল থেকে কাতার বিশ্বকাপ নিশ্চিত করল সৌদি আরব ও জাপান। বৃহস্পতিবার (২৪ মার্চ) বি গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে তাঁরা। এ নিয়ে টানা সপ্তম-বারের মত বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করল জাপান। বি গ্রুপে নয় ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে জাপান। আট ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে সৌদি আরব। এশিয়া থেকে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছে এ গ্রুপের দুই দল ইরান ও দক্ষিণ কোরিয়া। এশিয়া অঞ্চল থেকে প্লে-অফে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের তৃতীয় ও ‘বি’ গ্রুপের তৃতীয় দল। জাপানের কাছে হেরে ‘বি’ গ্রুপের তৃতীয় দল হওয়া নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এশিয়া অঞ্চলের প্লে-অফ জয়ী দল মুখোমুখি হবে লাতিন অঞ্চলের বাছাইয়ের পঞ্চম হওয়া দলের বিপক্ষে।