সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

নরসিংদীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৪

ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিক্ষার্থীসহ চারজন নিহত এবং দুজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টায় মদনগঞ্জ-নরসিংদী-রায়পুরা সড়কের আমীরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আবদুল্লাহপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে কলেজ ছাত্র কাইয়ুম মিয়া (১৮), ওয়াহিদ মিয়ার ছেলে আইনউদ্দীন (৩৫), দক্ষিন মির্জানগর এলাকার জালাল উদ্দিনের ছেলে মনির হোসেন (২৫) ও বাহেরচর এলাকার আব্দুল মালেকের ছেলে আব্দুর রউফ (৬২)।
স্থানীয়দের বরাতে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, সকালে রায়পুরার চরসুবুদ্ধি বাজার থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা নরসিংদী আসার পথে আমিরগঞ্জ এলাকায় সজল ভূইয়া ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে চারজন মারা যায় এবং দুজন আহত হয়।
তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ আছে এবং পিকআপটি জব্দ করা হয়েছে।

—ইউএনবি