সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শেরপুরে ব্যবসায়ী হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

শেরপুরের শ্রীবরদীতে কাঠ ব্যবসায়ী শেখবর আলী হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- প্রধান আসামি জাকির হোসেন জিকো ও মিজানুর রহমান রাজা।

জানা গেছে, গত বুধবার বিকালে শ্রীবরদী উপজেলার হালুহাটি গ্রামে গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে কাঠ ব্যবসায়ী শেখবর আলীকে গলাকেটে হত্যা করে প্রতিপক্ষরা। এ ঘটনায় নিহতের ছোট ভাই মাহফুজ বাদী হয়ে প্রতিবেশী জাকির হোসেন জিকোসহ ১৯ জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী সীমান্তের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাকির হোসেন জিকোকে গ্রেপ্তার করে।

এছাড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে শেরপুর শহরের খরমপুর এলাকা থেকে মিজানুর রহমান রাজাকে গ্রেপ্তার করে।

এর আগে বুধবার ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

—ইউএনবি