সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

পাটুরিয়ায় যানবাহনের চাপ, পারের অপেক্ষায় ৭’শ যানবাহন

দুইদিনের ছুটির কারণে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলায় যাতায়াতকারী যাত্রী ও যানবাহনের চাপ পড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে হিমশিমে পড়েছে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকেই অতিরিক্ত যানবাহন ও যাত্রীর চাপ শুরু হয়। শুক্রবার সকালে অতিরিক্ত যানবাহনের চাপে ঘাটে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। ফেরি পারের অপেক্ষায় আটকে পড়েছে দুইশ’র ওপরে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পাঁচ শতাধিক পণ্যবোঝাই ট্রাক।

পাটুরিয়ার দুটি টার্মিনাল ও ঘাট এলাকার সড়কে পারের অপেক্ষায় আটকে থাকতে হচ্ছে পণ্যবাহী কয়েকশ ট্রাককে। এতে দুর্ভোগে পড়েছে ট্রাক ড্রাইভার ও শ্রমিকরা। প্রতিটি যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়িগুলোকে ফেরি পার হতে সময় লাগছে দেড় থেকে দুই ঘন্টা।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) আবদুস সালাম জানান, শুক্রবার সকাল থেকে পাটুরিয়া ফেরি টার্মিনাল এলাকায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলায় যাতায়াতকারী যানবাহনের প্রচণ্ড ভিড় দেখা গেছে। নদী পারাপারে ফেরিগুলোর জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় যানবাহনকে।

তিনি জানান, দুইদিনের ছুটির কারণে অতিরিক্ত যানবাহনের চাপ পড়েছে ঘাটে। চাপ সামলাতে ছোট বড় ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

আবদুস সালাম বলেন, যাত্রী ও জরুরি মালামাল বহনকারী যানবাহন অগ্রাধিকার দেয়া হচ্ছে। ট্রাকগুলোকে কিছুটা অপেক্ষা করতে হবে।

—ইউএনবি