সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গুইমারায় মোটরসাইকেলের ধাক্কায় মসজিদের ইমাম নিহত

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাকায় কারী মো: ইব্রাহিম (৬৫) নামে একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়পিলাকের শামসু নগর জামে মসজিদ সংলগ্ন রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কারী ইব্রাহিম শামসু নগর জামে মসজিদের ইমাম ছিলেন।
গুইমারা থানার ওসি মিজানুর রহমান দুর্ঘটনায় নিহতের সত্যতা স্বীকার করেছেন।