সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গঙ্গাচড়ায় গণহত্যা দিবস পালিত

জেলা প্রতিনিধি, রংপুর:
রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৫ মার্চ) গণহত্যা দিবস পালন করা হয়েছে। গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়নের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনর্চাজ সুশান্ত কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, সোলায়মান আলী, অধ্যক্ষ নুরন্নবী রানা, প্রধান শিক্ষক মতিয়ার রহমান, আবু রেজা মোঃ সামসুল কবির মুকুল প্রমুখ। এর আগে দোয়া মাহফিল ও নিরবতা পালন হয়। অপরদিকে গণহত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে সন্ধ্যায় মোমবাত প্রজ্জ্বলন করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহসভাপতি জোনায়েত চৌধুরী, বড়বিল ইউপি চেয়ারম্যান শহীদ চৌধুরী দীপ, সহকারি শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম, গঙ্গাচড়া পাবলিক লাইব্রেরির সভাপতি আব্দুল বারী বাবু, ওসির প্রতিনিধিসহ সাংবাদিক ও ইউএনও অফিসের কর্মচারিগণ। মোমবাতি প্রজ্জ্বলন শেষে ১ মিনিট নিরবতা পালন করা হয়।