সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

জাতীয় স্মৃতিসৌধে ১৩ মোবাইল চোর আটক

সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে মোবাইল চোর চক্রের ১৩ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৯টি মোবাইল ফোন উদ্ধারের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়দের অভিযোগে প্রেক্ষিতে শনিবার বিভিন্ন সময় অভিযান চালিয়ে স্মৃতিসৌধের আশপাশ থেকে তাদের আটক করে পুলিশ। তবে আটক ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

রবিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্য আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীর বারতে তিনি জানান, শনিবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত স্মৃতিসৌধে ঘুরতে আসা মানুষদের বিভিন্ন কৌশলে একটি চোর চক্র মোবাইল, ম্যানিবাগ, টাকাসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেন। পরে কয়েকজন ভুক্তভোগী বিষয়টি স্মৃতিসৌধের দায়িত্বে থাকা পুলিশের নজরে আনলে পুলিশ স্মৃতিসৌধে অভিযান চালিয়ে ওই চোর চক্রের ১৩ জন যুবককে ১৯টি মোবাইল ফোন ও নগদ টাকাসহ আটক করে। এই চক্রটি দীর্ঘদিন ধরে চলন্ত গাড়িসহ বিভিন্নস্থানে চুরি করে আসছিল।

হারুনুর রশিদ জানান, আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে রবিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হবে।

—ইউএনবি