সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি :

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন এবং নাটোর ও নওগাঁর একজন করে মারা গেছেন। মৃতদের মধ্যে পাঁচজন করোনা পজিটিভ এবং সাতজন উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী বুধবার সকালে জানান, গত চব্বিশ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন। এর মধ্যে শুধু রাজশাহীরই ৪৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ৪০৫ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪৬০ জন। এর মধ্যে রাজশাহীর ৩০০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৬ জন, নাটোরের ৩৫ জন, নওগাঁর ৪০ জন, পাবনার ২২ জন ও কুষ্টিয়ার ৪ জন রয়েছেন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৯৩টি নমুনা পরীক্ষায় ১২৬ জনের করোনা শনাক্ত হয়। রাজশাহীতে শনাক্তের হার ৩২ দশমিক ০৬ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের চারটি নমুনা পরীক্ষায় দুইজনের পজিটিভ আসে। শনাক্ত হার ৫০ শতাংশ। নওগাঁয় ২৪৬টি নমুনায় ১২০ জনের পজিটিভ আসে। শনাক্ত হার ৪৮ দশমিক ৭৮ শতাংশ।