সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বাম জোটের হরতাল: খুলনায় মিছিলের প্রস্তুতিকালে আটক ৬

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় হরতালের সমর্থনে বাম জোট মিছিলের প্রস্তুতিকালে ছয় জনকে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নগরীর গোলকমনি শিশু পার্ক ও ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করে পুলিশ।

তবে বাম জোটের ডাকা অর্ধদিবসের হরতাল খুলনায় তেমন কোন প্রভাব পড়েনি। সকাল ৯টার দিকে নগরী‌তে যান চলাচল স্বাভা‌বিক ছিল। শিক্ষাপ্রতিষ্ঠা‌নে যথারী‌তি ক্লাস চল‌ছে। এমনকি অফিস আদাল‌তও স্বাভাবিক নিয়মেই চলছে।

এ ব্যাপারে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, রাস্তায় যান চলাচল বিঘ্নসৃষ্টি করে মিছিল করার প্রস্তুতিকালে কয়েকজনকে থানায় আনা হয়েছে। পরবর্তীতে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, গত ১১ মার্চ বামজোটের পক্ষ থেকে ২৮ মার্চ সারাদেশে অর্ধদিবস হরতাল ডাকা হয়। এছাড়া গণসংহতি আন্দোলনের পক্ষ থেকেও ২৮ মার্চ হরতাল ও তা বাস্তবায়নের ঘোষণা দেয়া হয়। সিপিবি বলেছে এ হরতাল কোন দলের নয় এ হরতাল সবার। এ হরতাল দেশের সাধারণ মানুষের পক্ষে হরতাল।
—ইউএনবি