সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ফেনীতে সড়ক ডিভাইডারের কাজের সময় ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত

ফেনীর দাগনভূঁঞায় রবিবার রাতে সড়ক ডিভাইডারের কাজের সময় ট্রাকচাপায় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

তারা হলেন, দাগনভূঁঞার বারাহীগুনী মোল্লাঘাটা এলাকার আবুল হোসেনের ছেলে আজমীর (২৮) ও কুমিল্লার মিয়ার বাজার রামচন্দ্রপুর এলাকার সাদেক আলীর ছেলে আবুল খায়ের (৩৫)।

দাগনভূঁঞার থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হাসান ইমাম জানান, রাত সাড়ে ৮টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই’র শ্রমিকরা ফেনী-নোয়াখালী সড়কে ডিভাইডারের কাজ করছিলেন। এ সময় দাগনভূঁঞা থেকে ছেড়ে আসা ফেনীগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ডিভাইডারের ওপর উঠে ওই দুই শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। তবে এ ঘটনায় ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, খবর পেয়ে পুলিশ লাশ দুটো উদ্ধার করে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

—ইউএনবি