সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শাহজাহানপুরে জোড়া খুন: প্রধান আসামি ৭ দিনের রিমান্ডে

রাজধানীর শাহজাহানপুরে গুলি করে আওয়ামী লীগের এক নেতা ও এক কলেজছাত্রীকে হত্যার ঘটনায় প্রধান আসামি মাসুম মোহাম্মদ আকাশের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার ডিবির পরিদর্শক ইয়াসিন শিকদার তাকে ১৫ দিনের রিমান্ডে নিয়ে আদালতে হাজির করলে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
এর আগে রবিবার বগুড়া থেকে আকাশকে (৩৪) গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের জিজ্ঞাসাবাদে আকাশ স্বীকার করেছেন, তিনি হত্যার জন্য জাহিদুল ইসলাম টিপুকে অনুসরণ করছিলেন এবং টিপুকে বহনকারী গাড়িটি শাহজাহানপুর রেলগেটের কাছে পৌঁছালে তিনি তাকে লক্ষ্য করে গুলি চালান।
আকাশ আরও চারটি ফৌজদারি মামলার ফেরারি আসামি বলেও জানায় পুলিশ।
পুলিশ জানায়, জাহিদুল গাড়িতে করে এবং প্রীতি রিকশায় করে বাসায় ফেরার সময় বৃহস্পতিবার রাত সোয়া ১০ টার দিকে ইসলামি ব্যাংক হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এছাড়া এ ঘটনায় জাহিদুলের গাড়িচালক গুলিবিদ্ধ হয়ে আহত হন।
নিহত জাহিদুল ইসলাম টিপু আওয়ামী লীগের মতিঝিল থানা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এবং সামিয়া আফরিন প্রীতি বদরুন্নেসা সরকারি কলেজের ছাত্রী ছিলেন।
‘তারা সবাই যানজটে আটকা পড়েছিলেন। এ সময় মুখে মাস্ক ও হেলমেট পরা এক ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’
তারা তিনজনই গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং তাদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাত ১১টার দিকে জাহিদুল ও প্রীতিকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে জোড়া খুনের ঘটনায় শুক্রবার অজ্ঞাতদের আসামি করে মামলা করা হয়।

—ইউএনবি