সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

টেকনাফে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ, ২ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে ৩০ হাজার পিস ইয়াবা,কারেন্ট জাল ও মাদক কারবারে ব্যবহৃত ট্রলার জব্দ করা হয়েছে। এসময় দুই রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।

সোমবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়াক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

আটকরা হলেন- টেকনাফ সাবরাং মিস্ত্রিপাড়া এলাকার আবদুল মজিদের ছেলে মো. তৈয়ব (১৯) ও জাদিমোড়া ক্যাম্প ব্লক এ/৬ এর বাসিন্দা মৃত ফজল হকের ছেলে মো. শহিদ (২০)।

লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ দক্ষিণ ট্রলারঘাট এলাকায় বিজিবি নজরদারি রাখা হয়। এদিন দিবাগত রাত ১টার দিকে মিয়ানমার থেকে একটি ট্রলারে করে মাদক নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় অভিযান পরিচালনা করে ট্রলারটি জব্দ করা হয়। এসময় ট্রলারে থাকা দুই ব্যক্তিকেও আটক করা হয়। তাদের তল্লাশি করে ৩০ হাজার ইয়াবা ও ৩০ কেজি অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

—ইউএনবি