সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সালাহকে পেতে ৮ জনকে ছেড়ে দিতে চান বার্সেলোনা

অনলাইন ডেস্ক :

নতুন মৌসুম শুরু হতে এখনও বাকি বেশ কয়েক মাস। তবে এর মধ্যেই নিজেদের পরিকল্পনা প্রায় গুছিয়ে ফেলেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। ফরোয়ার্ড লাইনের শক্তি বাড়াতে লিভারপুল থেকে মিসরিয়ান জাদুকর মোহামেদ সালাহকে নিতে চাইছে তারা। তবে এজন্য যে টাকার প্রয়োজন তা ব্যবস্থা করতে বর্তমান দলের ৮ জন খেলোয়াড়কে ছেড়ে দিতেও রাজি আছে কাতালান ক্লাবটি। সালাহকে না পেলে লিডস ইউনাইটেডের ব্রাজিলিয়ান তারকা রাফিনহা এবং চেলসির আন্দ্রেস ক্রিশ্চেনসেন ও সিজার আজপিলিকুয়েতাকে দলে চায় বার্সেলোনা। দলবদলের বাজারে নিজেদের চাহিদা পূরণের জন্য গোলরক্ষক নেতো; ডিফেন্ডার সার্জি রবার্তো, ক্লেমেন্ত লংলে, স্যামুয়েল উমতিতি, অস্কার মিঙ্গুয়েজা; মিডফিল্ডার রিকি পুইগ; ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েট ও লুক ডি ইয়ংকে বিক্রির জন্য ছেড়ে দিতে রাজি বাররা। এ খবর জানাচ্ছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস। এই আটজনের মধ্যে রবার্তোর সঙ্গে চুক্তি নবায়নের কথাবার্তা বলেছে বার্সা কর্তৃপক্ষ। কিন্তু এখন সেই আলোচনা থমকে গেছে। তাই বার্সেলোনায় রবার্তোর ভবিষ্যতের ওপর বড় প্রশ্নবোধক পড়ে গেছে।