সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ফাইনালে প্রতিপক্ষকে উড়িয়ে জয় পেল দিয়া

অনলাইন ডেস্ক :

এ সময়ের দেশের অন্যতম তারকা আরচার ঘরোয়া চ্যালেঞ্জ জিতে গেলেন সহজেই। মেয়েদের রিকার্ভ এককের স্বর্ণ জয়ের পথে দিয়ার বাধা হতে পারেননি কেউই। দিয়ার সামনে চ্যালেঞ্জও ছুড়তে পারেননি কেউ। প্রতিপক্ষদের সহজে এক একটি ধাপ পার হয়ে প্রত্যাশিতভাবেই স্বর্ণ জিতেছেন দিয়া। দেশের আরাচারির বড় মুখ রোমান সানা চরম ব্যর্থতার পরিচয় দিলেও দিয়া ছিলেন লক্ষ্যে অবিচল। মঙ্গলবার ফাইনালে তিনি বিকেএসপির ফাহমিদা সুলতানাকে সহজেই ৬-০ সেট পয়েন্টে হারিয়ে জিতে নিয়েছেন সোনার পদক। দিয়া সিদ্দিকী স্বর্ণ জয়ের পথে কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন বিমানবাহিনীর রাবেয়া খাতুনকে ও সেমিফাইনালে হারিয়েছেন আনসারের শ্রাবণী রায়কে। এ ইভেন্টের পুরুষ বিভাগে স্বর্ণ জিতেছেন রামকৃষ্ণ সাহা। রোমান সানাকে হারিয়ে চমক দেখানো রাকিব ফাইনালে ৪-৬ সেটে পয়েন্টে হেরে গেছেন রামকৃষ্ণ সাহার কাছে। কম্পাউন্ড এককে স্বর্ণ জিতেছেন আশিকুজ্জামান। তিনি ফাইনালে হারিয়েছেন আবুল কাশেম মামুনকে।