সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

১৫ ধাপ এগোলেন তাসকিন, উন্নতি হয়েছে সাকিব-তামিমের

অনলাইন ডেস্ক :

আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিং তালিকায় ১৫ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে সিরিজ সেরাও হন তিনি। যার স্বীকৃতি হিসেবে আইসিসি র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাসকিনের। ৫২৩ রেটিং নিয়ে বর্তমানে ক্যারিয়ার সেরা ৩৪তম স্থানে এখন তাসকিন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৬ রানে ৩ উইকেট নেন তাসকিন। ঐ ম্যাচ ৩৮ রানে জিতে টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে ৪১ রান দিলেও উইকেটশুন্য ছিলেন তিনি। ম্যাচটি ৭ উইকেটে হারে বাংলাদেশ। আর তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে সিরিজ জয়ের স্বাদ পাইয়ে দিতে গুরুত্বপুর্ন অবদান রাখেন তাসকিন। শেষ ম্যাচের সেরাও হন তিনি। বোলিং র‌্যাংকি তালিকায় বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সপ্তম স্থানে স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৬৬১ রেটিং আছে তার। তালিকায় চার ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং ৬৫৭। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ৩ উইকেট নেন তিনি। অলরাউন্ডার তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। এখানে তার রেটিং ৪১৯। এদিকে ব্যাটারদের তালিকায় সেরা ২০ এ জায়গা করে নিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৬৬২ পয়েন্ট নিয়ে ২০ নম্বরে আছেন তিনি। সিরিজের ৩ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ১২৯ রান করেছিলেন তামিম। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান করা লিটন দাসেরও উন্নতি হয়েছে। ৬০২ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে এখন লিটন দাস। ২৬তম স্থানে আছে সাকিব। ১৭ নম্বর স্থানে আছেন মুশফিক।