সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। শুক্রবার সকালে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের আজান আলীর ছেলে অটোরিকশার চালক রমজান আলী (৫৫) ও উপজেলার বীরবাসিন্দা গ্রামের রীনা (৩০)।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ঘাটাইল উপজেলার হামিদপুর থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে কালিহাতী বাসস্ট্যান্ডের উদ্দেশে যাচ্ছিল। পথে কালিহাতী সদরের কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও ছয়জন আহত হন। আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ও অন্যদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় নিহত ও আহত সকলেই অটোরিকশার যাত্রী।

ওসি জানান, পিকআপ ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে পিকআপের চালক পলাতক রয়েছেন। এছাড়া আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

—ইউএনবি