সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ট্রেনে পাথর নিক্ষেপ: খুলনায় ২ কিশোর আটক

ফাইল ছবি

খুলনায় পাথর নিক্ষেপ করে ট্রেনের চালককে আহত করার ঘটনায় দুই কিশোরকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

আটক দুজন হলো- ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের মো.শামীমুল হোসেন সিয়াম (১৪) ও গোপালগঞ্জ জেলার কাজলিয়া গ্রামের সাজ্জাত শেখ (১৩)। তারা দুজন যোগীপোল আদর্শ নুরানীয়া হাজেজিয়া মাদরাসার হেফজ শাখার ছাত্র।

খুলনা জিআরপির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবীর আহমেদ বলেন, খুলনা থেকে বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস (বেনাপোল কমিউটার) সকাল পৌনে সাতটার দিকে খুলনা থেকে বেনাপোলের উদ্দেশে ছেড়ে যায়। সকাল সোয়া সাতটার দিকে ট্রেনটি খানজাহান আলী থানাধীন যোগীপোল মাদরাসার সামনে পৌঁছালে ট্রেনকে লক্ষ্য করে কয়েকটি পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। পাথরের আঘাতে ট্রেনের চালক গাজী মারুফ আহত হয়।

এ সময় ট্রেন থামিয়ে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনস্থল থেকে মাদরাসা ছাত্র সিয়াম ও সাজ্জাদকে আটক করে।

—ইউএনবি