সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

‘রানওয়ে ৩৪’ বিগ বাজেটের সিনেমায় অজয়

অনলাইন ডেস্ক :

৫৩ বছরে পা রাখা বলিউড তারকা অজয় দেবগন বড় পর্দায় আসছেন ২৯ এপ্রিল। সিনেমার নাম ‘রানওয়ে ৩৪’; সত্য ঘটনা দ্বারা অনুপ্রাণিত সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনা করেছেন এই সুপারস্টার। নতুন খবর হচ্ছে, আরও একটি সিনেমা পরিচালনা ও প্রযোজনার প্রস্তুতি নিচ্ছেন অজয়। যেটি হতে যাচ্ছে বলিউডের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমাগুলোর একটি। বলিউডভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামাকে একাধিক সূত্র জানিয়েছে, সিনেমাটির বাজেট হতে যাচ্ছে প্রায় ৪০০ কোটি রুপি। পৌরাণিক কাহিনিতে নির্মিতব্য এই সিনেমার শুটের পরিকল্পনা আছে ২০২৩ সালের শেষধাপে; থাকবে বেশি মাত্রায় ভিএফএক্স। প্রি-প্রোডাকশনের কাজ এক বছরেরও বেশি সময় ধরে চলবে, এই সময়ে অজয় দেবগন তাঁর হাতে থাকা কাজগুলো শেষ করবেন। সবশেষ অজয় দেবগনের ‘রুদ্র’ ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে ডিজনি প্লাস হটস্টারে, যা সাড়া ফেলেছে ওটিটি দুনিয়ায়। এ ছাড়া অজয় অভিনীত বহুল আলোচিত অ্যাকশনধর্মী সিনেমা ‘আরআরআর’ বিশ্ব বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির মাত্র সাত দিনে সিনেমাটির বক্স অফিস সংগ্রহ দাঁড়িয়েছে ৭১০ কোটি রুপি (গ্রস)।