সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মুক্তি পেলো কোক স্টুডিওর নতুন গান ‘প্রার্থনা’

অনলাইন ডেস্ক :

একজন ফোক সম্রাজ্ঞী, অন্যজন বাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় তারকা- মমতাজ ও মিজান রহমান। তাদের দুজনকেই একসঙ্গে পাওয়া গেল, একই মঞ্চে। আর সেটা কোক স্টুডিও বাংলায়। কোক স্টুডিওর আলোচিত এই ফ্র্যাঞ্চাইজি প্রকাশিত করেছে তাদের নতুন গান ‘প্রার্থনা’। মূলত দুটি গানের কোলাজ এতে দেখা গেছে। মমতাজের কণ্ঠে এসেছে ‘আল্লাহ মেঘ দে পানি দে, ছায়া দে রে তুই’। আর এর সঙ্গে ফিউশন করা হয়েছে ‘বাবা মাওলানা’ অংশটুকু। যা গেয়েছেন মিজান রহমান। চৈত্রের দাবদাহে পরিবেশ-প্রকৃতির অবস্থা গরমের হাঁসফাঁস। মানুষ ও প্রকৃতি এখন বৃষ্টির অপেক্ষায়। ঠিক এমন সময়ই এমন গান শুনে অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন আয়োজকদের। সঙ্গে দুজনের গায়কিও স্তুতি বাক্য পেয়েছে। সুরকার ও গীতিকবি প্রিন্স মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে তুলনা করেন পবিত্রতা ও সততার সঙ্গে। অনেকে বলেছেন, মমতাজের সঙ্গে মিজান গানটিকে নতুন মাত্রা দিয়েছেন। দুই মূল শিল্পীর পাশাপাশি এতে ছিলেন মাখন মিয়া, অনিমেষ রায়, ওয়ার্দা আশরাফ, আরমিন মুসা, রুবাইয়াৎ রহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, বগা তালেব। তারাও কণ্ঠ মিলিয়েছেন এ গানে। এর সংগীতায়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব। গত শুক্রবার রাতে গানটি অবমুক্ত হয়। এর আগে, কোক স্টুডিও বাংলার প্রথম গান ‘নাসেক নাসেক’ প্রকাশিত করে। অনিমেষ রায়ের গাওয়া এ গানে ‘দোল দোল দুলুনি’ নিয়ে সঙ্গী হয়েছিলেন পান্থ কানাই। গানটি শ্রোতামহলে দারুণ প্রশংসিত হয়।