সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

বুচা শহরের রাস্তায় লাশের সারি

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা শহর। মেয়র আনাতোলি ফেদোরুক বলেছেন, ‘বুচায় আমরা ইতোমধ্যেই ২৮০ জনকে গণকবরে দাফন করেছি। ব্যাপকভাবে ধ্বংস হওয়া শহরের রাস্তাগুলো মরদেহে ছেয়ে গেছে।’ফেডোরুক বলেন, ‘নিহত এইসব মানুষকে মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছিল। নিহতদের মধ্যে নারী-পুরুষ এমনকি ১৪ বছর বয়সী একটি কিশোরও রয়েছে।‘ স্থানীয় সময় গত শনিবার রুশ সেনাদের কাছ থেকে কিয়েভের পুনর্দখল নেওয়ার দাবি করে ইউক্রেনীয় বাহিনী। কিয়েভের উপকণ্ঠে বুচা শহরের অবস্থান। প্রায় এক মাস ধরে রুশ সেনাবাহিনীর দখলে থাকার পর সম্প্রতি এটিরও নিয়ন্ত্রণ নেয় ইউক্রেন। এএফপিকে টেলিফোনে মেয়র ফেদোরুক বলেন, শহরের রাস্তায় এমন কিছু গাড়ি পড়ে আছে, যার ভেতরে মৃতদেহ আছে। তাদের অনেককে সপরিবার হত্যা করা হয়েছে। কেউ কেউ বুচানকা নদী পার হয়ে ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার চেষ্টার সময় হত্যার শিকার হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। বিবিসি জানায়, ইউক্রেন যুদ্ধ শুরুর দুই বা তিনদিন পরই বুচা হয়ে রাজধানী কিয়েভের দিকে যাওয়ার চেষ্টা করে রাশিয়ার সেনাবাহিনী। সে সময় শহরের রাস্তায় তীব্র হামলার মুখে পড়ে রুশ সামরিক বাহিনী। বুচার রাস্তায় রুশ ট্যাংক ও সাঁজেয়া যানের বিশাল বহর ধ্বংস করে ইউক্রেনীয় বাহিনী।সূত্র: বিবিসি