সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মালিতে ২০৩ জন নিহত

অনলাইন ডেস্ক :

মালিতে সেনাবাহিনীর অভিযানে ২০৩ জন নিহত হয়েছেন।সেনাবাহিনীর দাবি, তারা সন্ত্রাসী। চলতি বছরের মার্চের ২৩ থেকে ৩১ তারিখ পর্যন্ত চলা অভিযানে ‘সন্ত্রাসী রাজ্যে’র ২০৩ জন নিহত হয়েছে। এএফপি জানায়, অভিযানটি সাহেলের মৌরা এলাকায় পরিচালিত হয়। সৈন্যরা ২০৩ জন জঙ্গিকে মেরে ফেলেছে, ৫১ জনকে গ্রেফতার করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে বলে সেনাবাহিনীর বিবৃতিটিতে জানানো হয়। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠে, মৌরাতে বেসামরিক নাগরিকসহ বহু নিরপরাধ মানুষকে মেরে ফেলা হয়েছে। এরপরেই সেনাবাহিনী নিহতের সংখ্যা নিয়ে ঘোষণাটি দেয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সাম্প্রতিক সময়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ বিষয়ে সতর্ক করেছেন, মালির সন্ত্রাসবিরোধী এসব অভিযান বেসামরিক জনগণের জন্য সর্বনাশা পরিণতি ডেকে এনেছে। মালিতে সামাজিক মাধ্যমে এই সপ্তাহে এমন অভিযোগ উঠে আসে যে, মৌরাতে বেসামরিক লোকজনসহ ডজনকয়েক মানুষকে মেরে ফেলা হয়েছে। তারপরই সেনাবাহিনীর এ ঘোষণাটি দেওয়া হয়। এএফপির পক্ষে সেনাবাহিনীর দাবিকৃত নিহতের সংখ্যা বা সামাজিক মাধ্যমের খবরগুলো যাচাই করা সম্ভব হয়নি।