সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

ব্রাজিলে ভারী বর্ষণে ৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যজুড়ে প্রবল বৃষ্টিপাতে ও ভূমিধসে ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৩ জন। দেশটির সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। দেশটির দক্ষিণ-পূর্ব রাজ্যের আটলান্টিক উপকূলের বিস্তৃত অংশে ঝড় আঘাত হানে। একাধিক এলাকায় ভূমিধসের ঘটনায় প্রাণহানি হয়েছে। এর মধ্যে পর্যটন শহর পারাটিতে ভূমিধসে ৫ সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে। দেশটির কংগ্রেস সদস্য মার্সেলো ফ্রেক্সো বলেছেন, মেসকুতা ও আংরা দে রেইস শহরে ভূমিধসে প্রাণ গেছে আরও দুজনের। ভূমিধসে অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি। আরেক পর্যটন শহর আংরা দে রেইসে ভূমিধসে চাপা পড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অপরদিকে মেসকুতা শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি (৩৮) মারা গেছেন। গত দু দিন ধরে রিও ডি জেনিরো রাজ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত শুক্রবার রাতে প্রচ- ঝড়ের কারণে জলোচ্ছ্বাস দেখা দেয়। এতে শহরের অনেক রাস্তা তলিয়ে তীব্র ¯্রােতে অনেকের ব্যক্তিগত গাড়ি ভেসে গেছে।
সূত্র: রয়টার্স