সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

এতিমদের সাথে ফেনীর পুলিশ সুপারের ইফতার

ফেনী প্রতিনিধি

রমজানের প্রথম দিনই এতিমদের সাথে ইফতার করলেন ফেনীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।রবিবার ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ইছহাকিয়া এতিমখানার এতিমদের সাথে ইফতার করেন তিনি। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মো. হাসান ইমামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা, নাদিয়া ফারজানা,ইয়াকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, ফেনী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, দাগনভূঞা প্রেস ক্লাব সভাপতি ইমাম হাছান কচি ও এতিমখানার তত্ত্বাবধায়ক মাওলানা নুরুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।