সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মাগুরায় বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৫

মাগুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালক এবং অপর দুই যাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১২ টার দিকে জেলার মহম্মদপুর উপজেলার কানুটিয়া এলাকার মাগুরা-মহম্মদপুর সড়কে এ দুর্ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হয়েছে।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন জানান, রবিবার বেলা ১২ টার দিকে মাগুরা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী পরিবহনটি মাগুরা-মহম্মদপুর সড়কের কানুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ইজিবাইককে আঘাত করে। এতে ইজিবাইক চালকসহ চারজন গুরুতর আহত হয়। এ ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে পথেই ইজিবাইক চালক রাব্বি (২২) এবং জসিম (২৪) নামে এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অপর দুইজনের মধ্যে নির্মল কুমার বিশ্বাসকে (৬০) যশোর নেয়ার পথে মৃত্যু হয়েছে।

নিহত তিনজনের বাড়ি মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে দুর্ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

—ইউএনবি