সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

মিয়ামি ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ

অনলাইন ডেস্ক :

ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মিয়ামি মাস্টার্স ওপেনের শিরোপা জয় করার কৃতিত্ব দেখিয়েছেন কার্লোস আলকারাজ। মাত্র ১৮ বছর বয়সে এই শিরোপা জয়ের মাধ্যমে স্প্যানিশ ১৪তম বাছাই আলকারাজ ক্যারিয়ারের প্রথম এটিপি মাস্টার্স শিরোপা নিজের করে নিয়েছেন। একইসাথে প্রথম স্প্যানিশ হিসেবে মিয়ামিতে শিরোপা জয় করলেন আলকারাজ। এর আগে আটবার তার সতীর্থরা ফাইনালে উঠলেও কেউই শিরোপা জয় করতে পারনেনি। এর মধ্যে রাফায়েল নাদালই পাঁচবার ব্যর্থ হয়েছে। রোববার ফাইনালে আলকারাজ ৭-৫, ৬-৪ গেমের সরাসরি সেটে আট নম্বর খেলোয়াড় নরওয়েজিয়ান কাসপার রুডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। ৩৭ বছরের টুর্নামেন্টের ইতিহাসে নোভাক জকোভিচককে পিছনে ফেলে আরকারাজ সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে নিজের নাম লিখিয়েছেন। ম্যাচ শেষে আলকারাজ বলেছেন, ‘আমার যে কেমন লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। মিয়ামিতে মাস্টার্স শিরোপা জয় করা সত্যিই বিশেষ কিছু।’ মাত্র এক ঘন্টা ৫২ মিনিটের লড়াইয়ে ফাইনাল জয় করেন আলকারজ। প্রথম সেটে ৪-১ গেমে পিছিয়ে থেকেও নিজেকে লড়াইয়ে ফিরিয়ে আনেন এই তরুন স্প্যানিয়ার্ড। ম্যাচ শেষে তাই কাসপারের প্রশংসা করতে ভুল করেননি। বিশেষ করে কাসপারের ফোরহ্যান্ড শটগুলো খুব বেশী ভুগিয়েছে আলকারাজকে। এনিয়ে এ বছর দ্বিতীয় এটিপি শিরোপা জয় করলেন আলকারাজ। সব মিলিয়ে ক্যারিয়ারে এটি তৃতীয় শিরোপা। এর আগে ফেব্রুয়ারিতে রিও ওপেন ও গত বছর জুলাইয়ে ক্রোয়েশিয়া ওপেনেও শিরোপা জয় করেছিলেন।