সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

যুদ্ধাপরাধ লুকানোর চেষ্টা করছে রাশিয়া: জেলেনস্কি

অনলাইন ডেস্ক :

রুশ সেনাদের করা যুদ্ধাপরাধ লুকানোর চেষ্টা করছে রাশিয়া, এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। গত সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওযা ভাষণে তিনি বলেছেন, রুশ সেনারা ইউক্রেনের বেসামরিকদের হত্যা করেছে এমন প্রতিবেদনগুলো নিয়ে সন্দেহ সৃষ্টির জন্য ভøাদিমির পুতিনের সরকার ‘প্রপাগান্ডা’ অভিযান শুরু করেছে। জেলেনস্কি বলেন, কিয়েভ অঞ্চলে এই নির্বিচার হত্যার ঘটনা সামনে আসার পর দখলকারীরা আমাদের দেশের অন্য যেখানে আছে সেখানে তাদের অপরাধের বিষয়ে ভিন্ন আচরণ করতে পারে। এ বিষয়েও আমাদের সজাগ থাকতে হবে। ভ্লাদিমির পুতিনের সরকারের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করার জন্য পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, চূড়ান্তভাবে শাস্তি অবশ্যই শক্তিশালী হতে হবে। এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভাষণ দেবেন জেলেনস্কি। মঙ্গলবার (৫ এপ্রিল) পরিষদের ইউক্রেনের বিষয়ক এক বৈঠকে তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে।