সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

‘বুচার চেয়েও মারিউপোলের পরিস্থিতি খারাপ’

অনলাইন ডেস্ক :

ইউক্রেনের বন্দরনগী মারিউপোল শহরের পরিস্থিতি বুচা এলাকার চেয়েও খারাপ। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-তে গত সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দিমিত্রো কুলেবা। সেখানে তিনি বলেন, ‘কিয়েভে ইউক্রেন জিতেছে, কিন্তু যুদ্ধ এখনও চলছে।’দিমিত্রো কুলেবা বলেন, তার দেশ এখন পূর্ব ইউক্রেনে নতুন করে রাশিয়ার বড় ধরনের হামলার মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। রুশ বাহিনী দোনেস্ক ও লুহানস্কের আরও এলাকা দখলের চেষ্টা চালাবে। অবরুদ্ধ মারিউপোল শহরেরও নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে তারা। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুচাতে আমরা যে ভয়াবহতা দেখেছি তা এখন পর্যন্ত ইউক্রেনের ভূখ-ে রাশিয়ান বাহিনীর সংঘটিত অপরাধযজ্ঞের একটি দৃশ্যমান চিত্র মাত্র।