সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শ্রীলঙ্কা যাওয়া হলো না বাংলাদেশের দ্রুততম মানবীর

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কার কলম্বোতে আগামী (৮ থেকে ১০ এপ্রিল) হওয়ার কথা ছিল আমন্ত্রণমূলক অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের দুই অ্যাথলেটের। কিন্তু শ্রীলঙ্কাতে চলমান নানামুখী সংকটের কারণে আপাতত এই টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান ও নুসরাত জামান রুনার। কিন্তু সেখানে অর্থনৈতিক সংকটে সাধারণ জনগণ রাজপথে নেমে আসায় সৃষ্টি হয়েছে অচলাবস্থার। যেখানে দৈনন্দিন জীবন-যাত্রা অব্যাহত রাখাই হুমকিতে পড়ে গেছে, টুর্নামেন্ট চালিয়ে যাওয়া শ্রীলঙ্কার পক্ষে কোনওভাবেই সম্ভব নয়। বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব মন্টুবলেছেন, ‘কাল রাতে টুর্নামেন্টটি স্থগিত করা হয়েছে। আমাদেরকে তা জানিয়েও দেওয়া হয়েছে। সবকিছু-ই ঠিক ছিল। কিন্তু শ্রীলঙ্কাতে চলমান সংকটের কারণে আপাতত টুর্নামেন্টটি হচ্ছে না। সেখানে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোরও অংশ নেওয়ার কথা ছিল।’ সুমাইয়া সেখানে ১০০ মিটার ও নুসরাতের ৪০০ মিটার দৌড়ে অংশ নেওয়ার কথা ছিল। স্থগিতের খবর এই প্রতিবেদকের কাছে প্রথম শুনে কিছুটা হতাশ বাংলাদেশের দ্রুততম মানবী সুমাইয়া, ‘শ্রীলঙ্কায় যেতে পারলে ভালো অভিজ্ঞতা হতে পারতো। এখন কী আর করার আছে। আমরা তো সবধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলাম।’