সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

এমবিবিএস ভর্তি পরীক্ষায় সবার ওপরে খুলনার মীম

মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় এবারের জাতীয় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন খুলনার সুমাইয়া মোসলেম মীম।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক ২০২১-২০২২ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, লিখিত পরীক্ষায় ৯২ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে সুমাইয়া মোসলেম মীম। তার মোট নম্বর ছিল ২৯২ দশমিক ৫।

সুমাইয়া মোসলেম মীম খুলনার ডুমুরিয়া কলেজের প্রভাষক মোসলেম উদ্দিন সরদারের মেয়ে। তিনি খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ থেকে এইচএসসি এবং ডুমুরিয়া গার্লস স্কুল থেকে এসএসসি পাস করেন।

ডিএমসি স্কলার নামের একটি কোচিং সেন্টারের শিক্ষক সিয়াম সুমাইয়া মোসলেম মীমকে তাদের ছাত্রী বলে দাবি করেছেন এবং জানিয়েছেন তার ফলাফলে তারা খুবই গর্বিত।

—ইউএনবি