সাম্প্রতিক
হরমুজ প্রণালি বন্ধের শঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম নেপালের মানবিক সংকটে বাংলাদেশের ১ মিলিয়ন ডলার অনুদান আমানত ফেরত পেতে প্রথম দিনেই ১৮ হাজার আবেদন, পুরো টাকা চান ২,৩৬৭ গ্রাহক আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হবে: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছয় মাসে দুই লাখ বাংলাদেশি নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া তনু হত্যা মামলায় দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ লিটনের নেতৃত্বে এশিয়ান গেমস খেলবে বাংলাদেশ সারাদেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে: র‍্যাব মহাপরিচালক গ্যাস সংকট সামাল দিতে চার জাহাজ এলএনজি কিনছে সরকার
Skip to content

‘বিস্ট’ নিয়ে গুঞ্জন উসকে দিলেন শাহরুখ

অনলাইন ডেস্ক :

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের ৬৫তম ‘বিস্ট’ সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে আগামী (১৩ এপ্রিল)। এরইমধ্যে সিনেমাটির জোর প্রচারণা শুরু হয়েছে। সেই প্রচারণায় অংশ নিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিনেমাটির হিন্দি ট্রেইলার টুইট করে শাহরুখ ক্যাপশন জুড়েছেন, ‘পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে বসে আছি, যিনি আমার মতো বিজয়-ভক্ত।’ ‘বিস্ট’ সিনেমার পুরো দলকে শুভকামনাও জানিয়েছেন কিং খান। ভারতীয় গণমাধ্যমে আগে থেকেই জোর গুঞ্জন আছে, শাহরুখ খান পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে ‘লায়ন’ শিরোনামের যে সিনেমা করছেন, সেখানে অতিথি চরিত্রে অভিনয় করতে পারেন থালাপতি বিজয়। শাহরুখের এই টুইট সেই গুঞ্জনকে উসকে দিয়েছে। এদিকে, থালাপতি বিজয়ের ‘বিস্ট’ সিনেমা নিষিদ্ধ করেছে কুয়েত সরকার। বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে দাবি করেছে, সিনেমাটিতে ‘পাকিস্তানবিরোধী’ মনোভাব থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সিনেমাটিতে বিজয় স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন, যেখানে পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার গল্প আছে। পরিচালক নেলসন দিলীপকুমারের সঙ্গে বিজয়ের ‘বিস্ট’ সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেজ। এই সিনেমায় থালাপতি বিজয় পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ১০০ কোটি রুপি।