সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

যেমন হবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ড্র

অনলাইন ডেস্ক :

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ মাঠে গড়িয়েছে। প্রথম লেগেই সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। মঙ্গলবার রাতের ম্যাচে অলরেডসরা ৩-১ গোলে বেনফিকার মাঠ থেকে জিতে ফিরেছে। গত বুধবার রাতের ম্যাচে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে তাদের মাঠে গিয়ে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে। অন্য ম্যাচে ম্যানসিটি ঘরের মাঠে ১-০ গোলে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে জিতেছে। ভিয়ারিয়াল ১-০ গোলে জিতেছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। জিতেও ম্যানসিটি ও ভিয়ারিয়ালের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। আগামী ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ। এরপর ২৮ এপ্রিল সেমিফাইনালের প্রথম ও ৫ মে মাঠে গড়াবে দ্বিতীয় লেগের খেলা। সেমিফাইনালের ড্র কেমন হবে তাও জানিয়ে দেওয়া হয়েছে। রিয়াল-চেলসি গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়া দল খেলবে অ্যাথলেটিকো মাদ্রিদ ও ম্যানসিটির মধ্যে জয়ী দলের বিপক্ষে। অন্যদিকে লিভারপুল ও বেনফিকা গ্রুপ থেকে সেমিফাইনালে আসা দল পাবে ভিয়ারিয়াল ও বায়ার্ন মিউনিখের গ্রুপ থেকে সেমিতে আসা দলকে। আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে ফাইনাল।