সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

করোনার পর স্বাভাবিক হচ্ছে দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক :

দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ কমে যাওয়ায় স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দেশটি।
এ অবস্থায় করোনার কারণে দেওয়া দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রত্যাহার করেছে দেশটির সরকার। সচল হতে শুরু করেছে দেশটির অর্থনীতি। দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ কমে যাওয়ায় করোনা মোকাবিলায় আরোপিত দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রত্যাহার করেছে দেশটির সরকার। গত বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। করোনায় কর্মহীনদের জন্য মাসিক প্রণোদনা আগামী এক বছর চালু রাখার আশ্বাস দিয়েছেন তিনি। এরই মধ্যে করোনা মহামারি ভয়াবহতা কাটিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে দেশটির পরিস্থিতি। আবারও সচল হতে শুরু করেছে দেশটির অর্থনীতিও। এতে আবারও ব্যবসা-বাণিজ্য আগের অবস্থায় ফিরবে বলে আশা দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। একজন বলেন, করোনার চতুর্থ ঢেউ সামলে মৃত্যুর হার এখন অনেকটাই নিয়ন্ত্রণে। তবে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকাগ্রহণে উদ্বুদ্ধ করছে দেশটির সরকার।