সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

‘বন্দি রুশ সেনাদের হত্যা করেছে ইউক্রেনের সেনারা’, ভিডিও প্রকাশ

অনলাইন ডেস্ক :

ইউক্রেনীয় সেনারা বন্দি কয়েকজন রুশ সেনাকে হাত বাঁধা অবস্থায় গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছে। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ওই ভিডিও ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিমে অবস্থিত একটি গ্রামের বাইরে ধারণ করা হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ভিডিওতে কাউকে বলতে শোনা যায়, ‘সে (রুশ সেনা) এখনও বেঁচে আছে। এ হামলাকারীর ছবি তোলো। সে এখনও নিঃশ্বাস নিচ্ছে।’ এরপর ইউক্রেনের এক সেনা ওই আহত রুশ সেনাকে লক্ষ্য করে দুবার গুলি ছোড়ে। ওই রুশ সেনা তখনও নড়াচড়া করলে তাঁর শরীরে আবারও গুলি করা হয়। এ ছাড়া ওই ভিডিওতে হাত বাঁধা অন্তত তিন জন রুশ সেনার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। ইউক্রেনের যে বুচা শহরে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে, সেটি থেকে প্রায় সাত মাইল দক্ষিণ-পশ্চিমে দিমিত্রিভকা গ্রামে এ ঘটনা ঘটেছে। যুদ্ধের সময় প্রতিপক্ষের বন্দি সেনাদের হত্যা করাকে আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়। কয়েকদিন ধরে ইউক্রেন অভিযোগ করে আসছেÑরুশ সেনারা বুচা শহরে বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করেছে। তবে, রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।