সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

হাদিকে হুতিদের সঙ্গে বসতে বলল রিয়াদ, কাড়ি কাড়ি টাকা সহায়তার ঘোষণা

অনলাইন ডেস্ক :

ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি জানিয়েছে, তিনি তার ডেপুটিকে বরখাস্ত করেছেন এবং তার ক্ষমতাও প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের হাতে হস্তান্তর করেছেন। এর পর ইয়েমেন চলমান ধ্বংসাত্মক যুদ্ধ থামাতে সৌদি আরব হাদিকে হুথিদের সঙ্গে আলোচনা শুরুর আহ্বান জানানোর পাশাপাশি দেশটিকে কয়েক বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দেয়। বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইয়েমেনের প্রেসিডেন্ট বলেন, দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্সিয়াল পরিষদ প্রেসিডেন্ট ও তার ডেপুটির দায়িত্ব সামলাবে। খবর আলজাজিরার। হাদি রিয়াদে অনুষ্ঠিত শান্তি আলোচনার শেষ দিনে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বলেন, আমি আমার পূর্ণ ক্ষমতা অপরিবর্তনীয়ভাবে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে অর্পণ করছি। এ ঘোষণার পর সৌদি আরব জানায়, তারা যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনীতিকে সহায়তার জন্য তিন বিলিয়ন মার্কিন ডলার ব্যবস্থা করছে। দেশটি বলছে, এর মধ্যে ২ বিলিয়ন দেবে রিয়াদ। বাকি ১ বিলিয়ন দেবে সংযুক্ত আরব আমিরাত। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে খবরে বলা হয়, রিয়াদ ইয়েমেন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছে।