সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

গঙ্গাচড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জেলা প্রতিনিধি, রংপুর :
রংপুরের গঙ্গাচড়ায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ধানের প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, পিআইও মুনিমুল হক, উদ্ভিদ সংরক্ষণ অফিসার হাবিবুর রহমানসহ সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন। উপজেলার ৯ টি ইউনিয়নের ২ হাজার ৬ শত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। প্রত্যেক কৃষক ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি ও ২০ কেজি ডিএপি সার পাবে।