সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

শুটিংয়ে পা ভাঙলেন নবাগত চিত্রনায়িকা

অনলাইন ডেস্ক :

পা ভাঙলেন নবাগত চিত্রনায়িকা মাহা। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও সৈকত নাসির পরিচালিত ‘পাপ’ সিনেমার শুটিং সেটে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনার বর্ণনা দিয়ে মাহা বলেন ‘রোশান, মাসুদ রানা চরিত্রের রাসেল রানা ও আমি সিনেমাটির ৪৯ নাম্বার সিন করতে গিয়ে হুট করে পায়ে প্রচন্ড আঘাত পাই। সঙ্গে সঙ্গে শুটিং ইউনিট আমাকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার জানিয়েছেন, পায়ের হাড় ভেঙে গেছে। ঠিক হতে সময় লাগবে। এখন দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।’ গত ২ এপ্রিল শুটিংয়ে অংশ নেন মাহা। দুর্ঘটনার পর গত ৯ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মাহা। ‘পাপ’ সিনেমায় আরো অভিনয় করছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আবদুল আজিজ।