সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

লাখ টাকার পুরস্কার পেলেন পদকজয়ী জিমন্যাস্টরা

অনলাইন ডেস্ক :

গত অক্টোবরে ঢাকায় হয়েছিল বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ। সেখানে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেয় ছয়টি দেশ। স্বাগতিকদের হয়ে পদক জেতা জিমন্যাস্টদের সংবর্ধনার পাশাপাশি মঙ্গলবার (১২ এপ্রিল) অর্থ পুরস্কার তুলে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সময় জিমন্যাস্টিক ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুনসহ অন্যরা উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু জিমন্যাস্টিকসে বাংলাদেশ জিমন্যাস্টিকস দল দলগত বিভাগে অর্জন করে ব্রোঞ্জ পদক। রাজিব চাকমা ফ্লোর এক্সারসাইজ প্রতিযোগিতায় রুপা এবং ভলটিং টেবিল প্রতিযোগিতায় পায় ব্রোঞ্জ পদক। মেয়েদের বিভাগে বনফুলি চাকমা ভলটিং টেবিল প্রতিযোগিতায় জেতেন ব্রোঞ্জ পদক। দলগত ব্রোঞ্জ পদক পাওয়ায় বাংলাদেশ দলকে ১ লাখ টাকার অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। প্যারালাল বারসে রুপা এবং ভলটিং টেবিলে ব্রোঞ্জ জিতে ১ লাখ ও ৬০ হাজার টাকার পুরস্কার পেয়েছেন রাজিব চাকমা। এছাড়া মেয়েদের বিভাগে ভলটিং টেবিল প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পাওয়া বনফুলি চাকমাকে ৬০ হাজার এবং জিমন্যাস্টিক ফেডারেশনের কোচ ও কর্মকর্তাদের মধ্যে ১ লাখ ৯০ হাজার টাকার পুরস্কার তুলে দেওয়া হয়েছে।