সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তি পেলেন খালেদ

অনলাইন ডেস্ক :

পোর্ট এলিজাবেথে ৩৩২ রানে হারের মধ্য দিয়ে শেষ হয়েছে টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফর। শেষ টেস্টে আইসিসির আচরণবিধি ভাঙায় শাস্তি পেলেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। খালেদ আইসিসির আচরণবিধির ২.৯ অনুচ্ছেদ ভঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন। লেভেল ১ ভাঙায় তার ডিসিপ্লিনারি রেকর্ডের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে, ২৪ মাসে এটাই তার প্রথম। টেস্টের দ্বিতীয় দিনে প্রোটিয়াদের প্রথম ইনিংসের ৯৫তম ওভারে খালেদের বল ডিফেন্স করে রান না নেওয়ার চেষ্টা করে দাঁড়িয়েছিলেন কাইল ভেরেইনে। তখন খালেদ বল ছুঁড়ে মারেন। ডানহাতের গ্লাভসে লাগে ভেরেইনের। এতে রেগে যান ভেরেইনে। এরপর ইয়াসির আলী এসে তাকে শান্ত করার চেষ্ট করেন। এ বিষয়ে তখন মুমিনুল হকের সঙ্গেও কথা বলেন আম্পায়াররা। এরপর অনফিল্ড আম্পায়ার মারাইস এরাসমাস ও অ্যালাহুডিয়েন পালেকার, তৃতীয় আম্পায়ার আড্রিয়ান হোল্ডস্টক ও চতুর্থ আম্পায়ার বোনগানি জেলে অভিযোগ আনেন। আইসিসির দেওয়া এই শাস্তি মেনে নিয়েছেন খালেদ।