সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

অবশেষে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন রুট

অনলাইন ডেস্ক :

টেস্ট অধিনায়ক হিসেবে টানা ব্যর্থতার পর অবশেষে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন জো রুট। গত কয়েক মাস ধরেই ইংলিশ টেস্ট অধিনায়ককে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা তো রুটকে বাতিলই করে দিয়েছিলেন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাৎক্ষণিকভাবে রুটের অধিনায়কত্ব ছাড়ার কথা জানায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিজ্ঞপ্তিতে রুট বলেছেন, ‘টেস্টে আমার দেশের নেতৃত্ব দেওয়া সব সময়ই খুব উপভোগ করেছি, কিন্তু একই সঙ্গে এটার ধকল পড়েছে আমার ওপর। এটা আমার খেলার বাইরের জীবনেও কতটা প্রভাব ফেলছে, সেটি সাম্প্রতিক সময়ে বুঝতে শুরু করেছি। আমি খেলাটা চালিয়ে যেতে চাই। দলের কাজে আসে এমনভাবে খেলতে চাই। পরবর্তী অধিনায়ক, আমার সতীর্থ ও কোচদের যতটা সম্ভব সাহায্য করতে আমি উন্মুখ হয়ে আছি। ‘৩১ বছর বয়সী রুটের নেতৃত্বে সর্বশেষ ১৭ টেস্টে ইংল্যান্ডের জয় মাত্র ১টি! গত অ্যাশেজে রীতিমতো বিধ্বস্ত হতে হয়েছে। এরপর থেকেই সমালোচনা চলছে তার অধিনায়কত্ব নিয়ে। পাঁচ বছরে ৬৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ইংল্যান্ডের অধিনায়কদের মাঝে সবচেয়ে বেশি ২৭টি জয় তুলে নিয়েছেন রুট। একই সঙ্গে সবচেয়ে বেশি ২৬ ম্যাচ হারের রেকর্ডও জুটেছে তার কপালে। শোনা যাচ্ছে, রুটের পরবর্তী অধিনায়ক হিসেবে নিযুক্ত হতে যাচ্ছেন তারকা অলরাউন্ডার বেন স্টোকস।