সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

নড়াইলে স্ত্রীর সামনে ১৩ মামলার আসামিকে কুপিয়ে ‘হত্যা’

নড়াইলের লোহাগড়ায় হত্যাসহ ১৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পূর্বদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল খান (৪০) উপজেলার কুমড়ি গ্রামের বদির খানের ছেলে। তার বিরুদ্ধে চারটি হত্যা ও অস্ত্রসহ ১৩টি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে সোহেল স্ত্রীসহ তার শ্বশুর বাড়ির উঠানে বসে গল্প করছিলেন। বাড়ির পাশে হঠাৎ শব্দ পেয়ে সেদিকে ছুটে যান তিনি। এ সময় সাত জন লোক সোহেলকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। তার স্ত্রী রাজিয়া সুলতানা ঠেকাতে গেলে তিনি ডান হাতে আঘাত পান।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, নিহত সোহেল খান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে চারটি হত্যা ও অস্ত্রসহ ১৩টি মামলা রয়েছে। তিনি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যকালাপের সঙ্গে জড়িত ছিলেন। নড়াইল সদর হাসপাতালে তার লাশের ময়নাতদন্ত শেষ হয়েছে।

—ইউএনবি