সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

আল-আকসায় ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষ, ১৫০ ফিলিস্তিনি আহত

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৫০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি চিকিৎসকরা।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, আতশবাজি, পাথর ও অন্যান্য বস্তুর দ্বারা তারা আঘাতের শিকার হলে কর্মকর্তারা ঘটনাস্থলে প্রবেশ করেন।
এ ঘটনায় তিনজন ইসরায়েলি পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেন তারা।
আল-আকসা মসজিদটি মুসলমান ও ইহুদিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মুসলমানদের কাছে এটি তৃতীয় পবিত্র স্থান এবং ইহুদিদের কাছে এটা টেম্পল মাউন্ট নামে পরিচিত।
ইসরায়েলে বেশ কয়েকটি মারাত্মক হামলা এবং এসব হামলার জেরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহতের পর ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
বৃহস্পতিবার তেল আবিবে এক ফিলিস্তিনির হাতে তিন ইসরায়েলি নিহত হওয়ার পর ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে গত দুই সপ্তাহে ইসরায়েলে আরব ও ফিলিস্তিনিদের চার হামলায় ১২ জন ইসরায়েলি নাগরিক এবং দুজন ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছেন।

—ইউএনবি