সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

কুমিল্লায় সাংবাদিক নিহতের ঘটনায় গ্রেপ্তার ৪

মহিউদ্দিন সরকার নাঈম

কুমিল্লার বুড়িচংয়ে গুলিবিদ্ধ হয়ে এক সাংবাদিক নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, গ্রেপ্তার আসামিরা হলেন-মো. ফরহাদ মৃধা (৩৮) ও মো. পলাশ মিয়া (৩৪)। তবে অন্য দুজনের পরিচয় জানাননি তিনি।

এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওসি।

এর আগে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদনগর সীমান্তে বুধবার রাতে মাদক কারবারিদের গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নামে এক সাংবাদিক নিহত হন। তিনি স্থানীয় ‘কুমিল্লার ডাক’ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় বৃহস্পতিবার নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকারের মা নাজমা আক্তার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মো. রাজুকে (২৪)।

—ইউএনবি