সাম্প্রতিক
স্টুডেন্ট ভিসায় পরিবার নেওয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া ভারতে পলাতকরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন উপনির্বাচনে থাকবে সেনাবাহিনী, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ মৃত্যু, জুলাইয়ের তুলনায় প্রাণহানি বেড়েছে ইরানে মার্কিন হামলায় ‘যুদ্ধাপরাধের’ তথ্য পেল জাতিসংঘ, কাঠগড়ায় তেহরানও সর্বজনীন পেনশন স্কিমের মুনাফা সামান্য বাড়াল সরকার, মিলবে যেসব সুবিধা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক-আইনগত উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি পশ্চিমবঙ্গে ‘আসসালামু আলাইকুম’-‘ইনশাআল্লাহ’ বলার বিতর্কের মধ্যে নারী মুসলিম পুলিশ কর্মকর্তাকে বদলি গুলশান ও ধানমন্ডিসহ রাজধানীর একাধিক লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ
Skip to content

সংবাদে ছাত্রলীগ সভাপতির নাম ‘উল্লেখ না করায়’ সাংবাদিককে ‘মারধর’

আশিকুল হক রিফাত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সংবাদে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের নাম উল্লেখ না করায় এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী সাংবাদিক আশিকুল হক রিফাত ‘দ্য ডেইলি ক্যাম্পাস’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কর্মরত এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দেয়া অভিযোগপত্রে রিফাত অভিযোগ করেন, ভাষাবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং একই হলের আবাসিক শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ বৃহস্পতিবার সংবাদে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের নাম উল্লেখ না করায় তাকে কটূক্তি করেন।

রিফাত বলেন, ‘একটি প্রতিবেদনে আল নাহিয়ান খান জয়ের নাম হাইলাইট না করায় এর আগে নাসিফ ও আমার মধ্যে বাগ-বিতণ্ডা হয়। বৃহস্পতিবার একই বিষয় নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং তিনি আমাকে মারধর করেন।’

তবে এ বিষয়ে নাসিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।

স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আমি তাদের দুজনের সঙ্গে আলাদাভাবে কথা বলেছি।

এ এফ আর হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাইফুল হক বলেন, ‘অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

—ইউএনবি